বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা মিলনের মুক্তির দাবীতে শাহ্ মখ্দুম থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আরএমপি বোয়ালিয়া মডেল থানায় করা পেইন্ডিং মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সিএমএম-৪ আদালতে তুললে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং মুক্তির দাবীতে তাৎক্ষণিক শাহমখদুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলগেট হতে নওগাঁর রাস্তায় প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেল ও রাসেল, শাহ্ মখ্দুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ- সংগঠনিক সম্পাদক শুভ, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মর্ত্তুজা ফামিম, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুলসহ অন্যান্য নেত্রী বৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিএনপি’র আন্দোলন দেখে ভয় পেয়ে গায়েবী মামলায় সম্পূর্ন অবৈধভাবে আটক করে কারাগারে প্রেরণ করছে। আর এই সরকারের আজ্ঞাবহ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করছে। কিন্তু এতে এই বিনা ভোটের সরকারের শেষ রক্ষা হবেনা। একবিন্দু রক্ত থাকা পর্যন্ত এক দফা আন্দোলনের মধ্যে দিয়ে এই নিশি রাতের সরকারকে বিতারিত করা হবে। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা মিলন ও আবু সাঈদ চাঁদসহ বএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin