বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা মিলনের সাথে সদ্য কারামুক্ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন যুবদল নেতা উজ্বল হোসেন ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মিথ্যা মামলায় দীর্ঘ ৪৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। উজ্জল হোসেন গত সোমবার রাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুরের ধুরইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কাজিম, মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস, মৌগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল হোসেন, সদস্য রেজাউল করীম ও মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে বিএনপি নেতা মিলন বলেন, সারাদেশব্যাপি এই ফ্যাসিস্ট ডামি সরকারের নির্যাতন অব্যাহত রয়েছে। পুলিশলীগসহ এই সরকারের আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত ও প্রতিদিন বিনা কারনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আটক করে জেল হাজতে পাঠাচ্ছে। সেইসাথে আজ্ঞাবহ বিচারক দিয়ে মনগড়া রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছে। এ অবস্থা আর কোনভাবেই চলতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি’র আন্দোলন চলমান রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের মাধ্যমে বিনা ভোটের ডামি সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin