বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পবা বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বুধবার বাদ আসর রাজশাহীর সপুরা এলাকায় পবা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপর্সান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর নি:শর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পবা উপজেলা ইউনিয়ন বিএনপি’র সকল আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, কামরুজ্জামান, কাশেম মেম্বর, হাবিব ও রাজু আহমেদ, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, সদস্য সচিব মিনারুল ইসলাম, তাঁতী দলের সভাপতি আব্দুল ওহাব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, সুমন ও লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামরা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবী জানান। সেইসাথে তাঁর বেগম জিয়া ও মিলনের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin