বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি ৭নং ওয়ার্ডের কর্মী সভা

  • প্রকাশ সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা বুধবার বিকেলে চন্ডিপুর কড়াইতলায় অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান সম্বয়ক ও দলনেতা দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, বজলুল হক মন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি উজির হোসেন ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান কচি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, জেলা কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম ও জেলা তাঁতী দলের আহ্বায়ক কতুব উদ্দিন বাদশা।

আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিএনপি নেতা শাহীনুল ইসলাম মিঠুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার পতনের জন্য বিএনপি একদফা দাবী নিয়ে রাজপথে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন এখন গণআন্দোলনে রুপ নিয়েছে। বিএনপির আন্দোলন দেখে সরকার ভীত হয়ে আইন শৃংখলাবাহিনীকে ও আদালতকে ব্যবহার করছে বিরোধী দলকে দমনের জন্য। এই নিপিড়ন দমন করে যেন এই সরকার কোনভাবেই ক্ষমতায় টিকে থাকতে না পারে তার জন্য সবাইকে রাজপথে নামতে হবে। এ লক্ষ নিয়ে দলকে আরো সংগঠিত ও আন্দোলনকে বেগমান করতে কর্মীসভা করা অব্যাহত রয়েছে। সেইসাথে প্রতি ওয়ার্ডে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। কমিটি সদস্য হউন বা বাহিরে থাকুন সেটা কোন বিষয় নয়। সবাইকে সরকার পতনের আন্দোলনে রাজপথে থাকতে হবে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin