রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিএমডিএ’র প্রধান কার্যালয় হতে বিভিন্ন সময়ে অবসরপ্রাপ্ত জনবলের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিভিন্ন সময়ে অবসরপ্রাপ্ত জনবলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে ১৪জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান। এসময় বিদায়ী ১৪জন কর্মকর্তা-কর্মচারীরা বর্ণাঢ্য চাকরি জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

বিদায় কর্মকর্তা-কর্মচারীরা হলেন অতি:প্রধান প্রকৌশলী (সাবেক নির্বাহী পরিচালক) আব্দুর রশীদ, তত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক চৌধুরী, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান ও মাহমুদা হাসনাত খানম, হিসাবরক্ষণ অফিসার-২ বাসুদের চন্দ্র মহন্ত, উপ-সহকারী প্রকৌশলী দেওয়ান শাহজাহান আলম, সহকারী কোষাধ্যক্ষ গোলাম আকবর, ড্রাইভার তাসাউল করিম, ড্রাইভার জালাল উদ্দীন, চেইনম্যান মতিউর রহমান, অফিস সহায়ক আজিজুল হক, নিরাপত্তা প্রহরী সাহেরা বেগম, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আখতার হোসেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিভিন্ন সময়ে বিদায় কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর অতি:প্রধান প্রকৌশলী শামসুল হোদা। এসময় আরো উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, নুর ইসলাম ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলামসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin