রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জানুয়ারি ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিএমডিএ নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর উপস্থিতিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।

এসময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সেচ, বৃক্ষরোপণ উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এছাড়াও মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তব সম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ অনন্য শিখরে পৌঁছেছে। আগে বরেন্দ্র অঞ্চলে এক ফসল হতো কিন্তু বর্তমানে সরকার যেভাবে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে এবং কৃষকদের সুযোগ-সুবিধা বাড়িয়েছে তারই ফলে আজ এক ফসল থেকে তিন ফসলে পরিণত হয়েছে। বরেন্দ্র অঞ্চল যার সুফল পাচ্ছে গোটা বাংলাদেশ এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেত্রীর কারণে। বর্তমানে প্রধানমন্ত্রীর তদারকির কারণে আজ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এমনকি খাদ্য উদ্বৃত্তে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ।

তাই  প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে এবং মানুষের কৃষকের ভাগ্যের মান উন্নয়ন করতে হলে আমাদের মাঠ পর্যায় কর্মকর্তা কর্মচারীকে সবসময় সজাগ থাকতে হবে এবং ভরা মৌসুমে যেন কৃষকের কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমার আহ্বান সকল কর্মকর্তাদের কাছে তারা যেন সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করে এতে যেমন কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে তেমন উন্নয়ন হবে আমাদের বাংলাদেশ।

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড.মো.আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী জনাব শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক নুর আলম, নির্বাহী প্রকৌশলী মো: সমসের আলী, মনিটরিং অফিসার আশরাফুল ইসলামসহ চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, পঞ্চগড়সহ বিভিন্ন জোনের অফিসারগণ মাসিক সভায় উপস্থিত ছিলেন। এছাড়া কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin