রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএমডিএ এর নয়া নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খানের যোগদান

  • প্রকাশ সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকালে বেসরকারি বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। রাজশাহীতে পৌঁছানোর পর নবনিযুক্ত নির্বাহী পরিচালক গোদাগাড়ী উপজেলায় বিএমডিএ‘র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ে আসেন। প্রধান কার্যালয়ে পৌঁছালে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত নির্বাহী পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

যোগদানের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় ধরনের দায়িত্বও। তিনি বিএমডিএর সাবেক চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান এবং উপদেষ্টা রিহান আসিফ আসাদ এর প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “আমি বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কৃষকবান্ধব কার্যক্রম জোরদার করা, সেচ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করা এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।”

নির্বাহী পরিচালক আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনের বড় ভিত্তি হলো সেচ। তাই ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অপচয় রোধ, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী যদি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে বিএমডিএ আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। আমরা সবাই মিলে এমন একটি বিএমডিএ গড়ে তুলতে চাই, যার সুফল সরাসরি বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ পাবেন।”তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিএমডিএকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দুপুরে বিএমডিএ‘র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি । সভায় সভাপত্বিত করেন বিএমডিএ‘র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম।

সভায় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম, জিন্নুরাইন খান, শিবির আহমেদ, মনিরুজ্জামান মনির ও রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী ও সচিব মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, তোফাজ্জল আলী সরকার, তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, ডিপ্লমা ইঞ্জিনিয়ার এস্যাসিয়েসান এর সভাপতি রাহাত পারভেজ ও সাধারন সম্পাদক সামসুল আলমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ আগষ্ট ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানী এর স্বাক্ষরিত জাহাঙ্গীর আলম খান- কে কৃষি মন্ত্রনালয় এর অধীনস্থ ০১ (এক) বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin