নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনের বনফুল থেকে লোকলোকালয় অনুষ্ঠানের ৩৮তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল আংরা ব্যান্ডের আয়োজনে নগরীর পূর্ব টালিপাড়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক সামসন হাসদা, আংরা ব্যান্ডের ভোকাল রঞ্জিত কিস্কু, সাকাম প্রডাকশনস এর সুব্রত মারডী, আনচার শিল্পীগোষ্ঠীর সূচনা হেমব্রম, জুডাসী এর স্বত্বাধিকারী এলিজা বিভা টুডু, জিরিহিরি শিল্পীগোষ্ঠীর বৃষ্টি সরেন ও মনি কিস্কু। এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ এবং আদিবাসী জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর বা সম্প্রদায়ের অনেক সংস্কৃতি ধীরে ধীরে হরিয়ে যাচ্ছে। অনেক সংস্কৃতি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো পূণরুদ্ধার এবং যেগুলো আছে সেগুলো টিকিয়ে রাখতে চর্চা করা অপরিহার্য। বিটিভি উত্তরবঙ্গের আদিবাসীদের সংস্কৃতিক রক্ষায় দীর্ঘদিন হলে কাজ করে যাচ্ছে। আজ এর ৩৮তম জন্মদিন। তিনি এই অনুষ্ঠানের পরিচালক, প্রয়োজক, উপস্থাপক ও কলাকুশলীদের ধন্যবাদ জানান। সেইসাথে তাদের দীর্ঘ্যায়ু কামনা করেন তিনি।