রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিনম্র শ্রদ্ধায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ’র জেল হত্যা দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে ও ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। আজ বুধবার এই সকল কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং নগরীর বিভিন্ন পেশাশ্রেণির ব্যক্তিবর্গ শহীদ কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তাঁর সমাধী ফুলে ফুলে ভরে উঠে সকলের শ্রদ্ধা ও ভালোবাসায়। পুষ্পস্তবক অর্পণ সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এছাড়াও দুপুর ১টায় দলীয় কার্যালয়ে ও মহানগর আওয়ামী লীগের অন্তর্গত পাঁচটি থানায় এবং নগরীর সকল এতিমখানা ও মাদ্রাসায় মানবভোজ বিতরণ করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়।

দোয়া মাহফিলে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতীয় চার নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ও যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তারা একই সূত্রে গাঁথা। পরবর্তীতে এই খুনীদের জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছে, দেশের গুরুত্বপূর্ণ আসনে পদায়ন করেছে।

ঘাতকেরা জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয় নি। আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

ডাবলু সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চার নেতা। স্বাধীনতা পরাজিত শক্তির স্বপ্ন পূরণ হয় নি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে ও যুদ্ধাপরাধীদের বিচার চলছে। যারা হত্যা ও খুনের সঙ্গে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, জহির উদ্দিন তেতু, মুশফিকুর রহমান হাসনাত।

নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, অ্যড. শামীমা আখতারী, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহম্মেদ, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ।

থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু।

নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin