বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিপিএইচসিডিওএ রাজশাহী শাখার অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার (বিপিএইচসিডিওএ) ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক সোমবার রাতে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ের একটি কমিউনিটে সেন্টারে বিপিএইচসিডিওএ এর আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই হঠাৎ কওে অসুস্থতার কারনে উপস্থিত হতে না পেরে আয়োজকদের নিকট দু:খ প্রকাশ করেন। কিন্ত তিনি মোবাইলে সবাইকে শুভেচ্ছা জানান। সেইসাথে এই সেক্টরকে আরো এগিয়ে নিতে তিনি সর্বাদা সহযোগিতা করবেন বলে আশ্¦াস প্রদান করেন।

বিপিএইচসিডিওএ রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রিলিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার মনিরুজ্জামান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ডাক্তার এস এম এ মান্নান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাক্তার খন্দকার রাহাত হোসাইন, নির্বাহী সদস্য লুৎফল আজম রানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মোকাদ্দেস আলী মজুমদার শাহীন ও রাজশাহী বিভাগ ও নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা। এছাড়াও প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীগণসহ শুধিজন উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। সেইসাথে সবার সুখে দু:খে নবনির্বাচিত কমিটির সকল সদস্য পাশে থাকবেন বলে প্রতিশ্রতি দেন। বক্তব্য শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করনো হয়। সেইসাথে সাথে ক্রেষ্ট দিয়ে তাঁদের সম্মানিত করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান(রিলিজ), সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম (রিপন) ও চৌধুরী মাহামুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী (মুক্তা), কোষাধ্যক্ষ হুমায়ুন খালেদ (শিহাব), সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, দপ্তর সম্পাদক আনোয়ারুল আখতার স্বপন, প্রচার সম্পাদক আখলাকুর রহমান(বাবু), সমাজ কল্যাণ সম্পাদক জাকিউর রশিদ সঞ্জু, সদস্য রাশেদুজ্জামান রাসু, মাহবুব আলম খোকন, মীর মাসুদ আলী, শাকিল আহমেদ, রুখশানা পারভীন (নদী), আবু আব্বাস, শাহাদাত হোসেন ও আব্দুর রহিম বেনু।

উল্লেখ্য গত ১৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ডায়গনস্টিক সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বেলা ১২ টা পর্যন্ত।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin