বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিভিন্ন আয়োজনে কালচারাল একাডেমি’র বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা। মঙ্গলবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অত্র একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিকেল ৪টায় একাডেমির সংগ্রহশালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী মহানগরীর সভাপতি ভাদু বাস্কে ও রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ফুড ইন্সপেক্টর মুকুল টুডু।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দুসহ ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের জনগণ ও একাডেমির শিক্ষার্থীবৃন্দ।

সভাপতিসহ উপস্থিত অতিথিবৃন্দ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বর্ণাঢ্য কর্মময় জীবন ও জনগণের প্রতি তাঁর ভালবাসা কেমন ছিলো এবং কিভাবে তিনি জাতীর জনককে সহযোগিতা করতেন ও জাতীর জনকের বঙ্গবন্ধু হয়ে ওঠার পিছনে তাঁর যে অবদান সে সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে বঙ্গবন্ধু ও তিনিসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী বাঁকীদের রায় কার্যকর করার দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin