বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

বিভিন্ন বিষয়ে রাজশাহীতে সাংবাদিক সমাজের মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

সোমবার সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ ও শামীউল আলীম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ গণমাধ্যমের অন্যান্য কর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করবেই। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিকরা এসব বাধা উপক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লেখা চালিয়ে যাবে। প্রভাবশালী মহলকে হুশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত। সংবাদ প্রকাশে কোনো বাঁধাই কাজে আসবে না বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin