রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিসিক শিল্পনগরী-২ এর অগ্রগতি নিয়ে বিসিক কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ ও শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল আজিম। আজ মঙ্গলবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিসিক শিল্পনগরীর বর্তমান পরিস্থিতি এবং রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিসিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মেয়র।

বিসিক কর্মকর্তাদ্বয় রাজশাহী শিল্পনগরীর বর্তমান সার্বিক অবস্থা ও রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান সমস্যাগুলো মেয়রকে অবহিত করেন। এ সময় মেয়র বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং রাজশাহী বিসিকি শিল্পনগরী-২ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin