বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বুদ্ধিজীবী দিবসে বিএমডিএ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও বিশেষ দোয়া আয়োজন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমডিএ নির্বাহী প্রকৌশলী ও রাজশাহী আইইবি এর সাধারণ সম্পাদক নাজমুল হুদা। এ সময়ে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড.আবুল কাশেম, জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ সচিব যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, সমসের আলী, জিন্নুরুইন খান, নাজিরুল ইসলাম, এ.টি.এম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী ও কাউন্সিল মেম্বার আইইবি শরিফুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত পারভেজ।

আরো উপস্থিত ছিলেন বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সাধারণ সম্পাদক জীবন ও রাজ৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন। বাদ যোহর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin