বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বৃটিশ হাইকমিশনারের সাথে রাজশাহী চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “বোর্ডরুমে” এ সৌজন্য সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে তিনি রাজশাহী ও যুক্তরাজ্য দ্বি-পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক আলোচনা করেন।

সভায় রাজশাহীর পাট ও পাট জাতীয় পণ্য, সিল্ক, আম, খাদ্য শস্য, মিঠা পানির মাছ যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনাসহ বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিজম শিল্প, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রাজশাহী চেম্বার কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ। যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের চামড়া, মসলা এবং ঐতিহ্যবাহী পিঠা অত্যন্ত প্রশংসিত হচ্ছে এবং এগুলোর চাহিদা ইতিবাচক ভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের উন্নয়ন ও যুক্তরাজ্যের বাজারে বাজারজাতকরণ বিষয়ে ব্রিটিশ হাই কমিশন কাজ করছে।

তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) ও পাটজাত পণ্যকে বহুমুখী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যাতে এসকল পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এক্সপোর্টের ক্ষেত্রে রাজশাহীর বড় সুযোগ রয়েছে। রপ্তানীতে বাংলাদেশে গার্মেন্টস ছাড়াও কৃষি ক্ষেত্রে সহায়তা করার জন্য যুক্তরাজ্য এ বিষয়ে পরিকল্পনা করছে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হাসেন আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, চেম্বারের সহ-সভাপতি শামসুর রহমান শান্ত, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ রেজাউল করিম, শাহ মইনুল হোসেন চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, শামসুজ্জামান, রুহুল আমীন, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী, আমিনুল ইসলাম ও নজরুল ইসলাম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin