মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাজলা মসজিদে বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড.কুদরতে-ই- জাহান, জিয়া পরিষদের সহ-সভাপতি ও চারুকলা চেয়ারম্যান অধ্যাপক ড.হীরা সোবহান, জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড.নুরুল আলম। তাঁতীদল কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ, মহানগর বিএনপি সদস্য (দপ্তরে দায়িত্বে) আরিফুল শেখ বনি ও ওয়ার্ড যুবদল সভাপতি মুকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক সাকিলুর ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, আহ্বায়ক সদস্য তুষার শেখ, আহ্বায়ক সদস্য তাকবির আহমেদ ইমন, শরীফ মাহমুদ,রাসেল রানা, হাসিব হাসান, মিনারুল ইসলাম, শিমুল আলী, মেহেদী হাসান সহ বিভিন্ন হল ও অনুষদের অর্ধশত নেতাকর্মী। বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin