নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেল ৪টার নগরীর অলোকার মোড়ে রাজশাহী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু,জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল , সাবেক এমপি জাহান পান্না,অধ্যাপক আব্দুস সামাদ,সৈয়দ মোহাম্মদ মহসিন,ডি এম জিয়া।
জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য,সামসুল রহমান মিন্টু, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, তোফায়েল হোসেন রাজু,আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, জাকিরুল ইসলাম বিকুল। পুঠিয়া বিএনপির আহবায়ক আবু বাক্কার সিদ্দিক ও সদস্য সচিব এন্তাজুল বাবু,দূর্গাপুর বিএনপি সাবেক সা.সম্পাদ হাসান ফারুক ইমাম,সদস্য সচিব জুবায়ের হোসেন,জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মালেক, বাঘা উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুল হাসান বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, দপ্তর সম্পাদক রোমেনা হোসেন।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের , সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো ও যুগ্ম সম্পাদক শামীম সরকার, সহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও সরকার চিকিৎসা নিয়ে তালবাহানা করছে। সরকার প্রধান আইন দেখাচ্ছেন। নিজেদের সামান্য কিছু হলে লন্ডন, আমেরিকাসহ অনান্য দেশে চিকিৎসা নিতে যান। তখন তারা দেশের ডাক্তারের উপর ভরসা করতে পারেন না। অথচ তিনবারের প্রধানমন্ত্রীরে চিকিৎসা নিয়ে এই রাতের অন্ধকারের সরকার নানাবিধ টালবাহানা করছে, যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। ।

তিনি আরো বলেন, বেগম জিয়া হচ্ছে শেখ হাসিনার আতঙ্ক। কারন শেখ হাসিনা জানেন বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে আপোস করেন না। সেজন্যই ভয়ে এই সরকার বেগম জিয়াকে হত্যার য়ড়যন্ত্র করছে। তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে বাংলার মানুষ বসে থাকবেনা। বিদেশে চিকিৎসার জন্যই দেশব্যাপি যে আন্দোলন শুরু হয়েছে, তাতেই সরকারের ভীত নরে গেছে। আর দেশমাতার কিছু হলে দেশের অবস্থা কি হবে সময় বলে দেবে বলে হুঁশিয়ারী দেন তিনি।