নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পবার ঝুজকাইতে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় শনিবার বাদ আসর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহফিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম জিয়া ছিলেন বিশ্ব নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। তিনি শত বিপদেও দেশ ছেড়ে পালাননি।
বেগম জিয়াকে গণতন্ত্রের মানষকন্যা আখ্যায়িত করে তিনি আরো বলেন, বেগম জিয়া একাই গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। সে সময়ে পতিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম সাথে থাকলেও একজন বেইমানী ও অপরজন মোনাফেকী করে স্বৈরাচার এরশাদের সাথে আাঁতাত করে নির্বাচনে অংশগ্রহন করেন।এই আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্বাবধায়ক সরকারের আমলেও দেশ ছেড়ে পালাননি। অথচ খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
তিরিন আরো বলেন, পরবর্তীতে আওয়ামীলীগ সরকারের তথাকথিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মালা দিয়ে বেগম জিয়াকে কারাগারে রাখে। সেখানে তাঁকে স্লোপয়জোনিং করা হয়। কারাগারেই তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহ তাঁকে বাঁচিয়ে দিলেও তিনি গুরুতর অসুস্থ হন। বহু চেষ্টা করেও খুনি হাসিনা বেগম জিয়াকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হলে পতিত সরকারের পতনের পরে লন্ডনে চিকিৎসা করালেও তিনি আর সুস্থ হতে পারেননি। গত বছরের ৩০ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
মিলন বলেন, তিনি ইহলোক ত্যাগ করলেও সারাজীবন তিনি মানুষের মনের কোঠায় বেঁচে থাকবেন। কারণ জনগণ ও দেশবাসী তাঁকে সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি। সেই মহিয়শী নারীর বিরাশিতম জন্ম দিনে তিনি সবার নিকট তাঁর আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হান্নান, পবা উপজেরা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও আবুল কাশেম মেম্বর, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা ও আব্দুল আউয়াল, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন ও ছাত্রনেতা সুমন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় পবা ও মোহনপুর এলাকার সকল মসজিদে মসজিদে ও দলীয় কার্যালয়ে এবং ব্যক্তি পর্যায়ের দোয়া ও বেগম জিয়ার রাজনৈতিক জীবনের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।