নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন একজন নির অহঙ্কার মানুষ। তিনি কখনো আমিত্ব ফলাননি। তিনি সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে গেছেন। গলতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়াকে পতিত আওয়ালীগ সরকারের প্রধান খুনি হাসিনা তিলে তিলে মেরে ফেলেছে। তাঁকে বিনা কারনে জেলে রেখেছিলো। পাঁচ আগস্টের পরে তিনি গণমাধ্যমে কথা বলেন। সেখানে তিনি খুনি হাসিনার বিুরদ্ধে কোন কটুক্তি করেননি। এটাই ছিলো তাঁর শালিনতা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারই দেখানো পথে হাটছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সততার সাথে দেশে পরিচালনা করছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি বলে উল্লেখ করেন তিনি। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। বক্তব্য শেষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে শনিবার বাদ আসর নগরীর সোনাদিঘী মসজিদে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, সহ-সভাপতি ও আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদিন শিবলী ও মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা(পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, বোয়ালিয়া (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদ আলাউদ্দিন, মতিহান থানা বিএনপির সাধারণ সম্পাদ মামুন আল বাবু, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রায়হান রাকিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য রাজশাহী মহানগরীর সকল মসিজদে বাদ আসর বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।