বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

বেগম জিয়ার মুক্তির দাবীতে পবা-মোহনপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনির্বাচিত সরকারের পতন এবং নিরপেক্ষ সরকার গঠনের একদফা দাবীতে বিক্ষোভ মিচিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য রায়হানুল আলম রায়হান এর নেতৃত্বে রোববার বিকেলে বৃষ্টি উপেক্ষা নেতাকর্মীদের নিয়ে রাজশাহী মহানগরীর গণকপাড়া হতে বিক্ষোভ মিছিল বের করে অলকার মোড়ে গিয়ে শেষ করেন।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আলী হোসেন, কামরুজ্জামান হেনা, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফ্ফর হোসেন, কাটাখালী পৌর বিএনপি’র সদস্য সচিব নাজমুলক হক ও বিএনপি নেতা আজাদসহ দুই উপজেরা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তব্য রাখেন রায়হানুল আলম রায়হান। তিনি বলেন এই সরকারের দিন শেষ হয়ে এসেছে। এখন বিদায়ের সময় মাত্র। এই সরকার ভিসানীতিসহ নানা জটিলতায় পড়ে গেছে। দেশে বিদেশে এই অবৈধ সকারের কোন গ্রহনযোগ্যতা নাই। নিজেদের পতনের কথা চিন্তা করে তারা দিশেহারা হয়ে পড়েছে। আবোল তাবোল বকা শুরু করেছে। তিনি বলেন, বেগম জিয়া অন্যন্ত অসুস্থ্য। তিনি এভারকেয়ার হাসপাতারেল চিকিৎসাধীন রয়েছেন। তাঁর যে সমস্যা তার চিকিৎসা এদশে হবেনা।

তিনি বলেন, বেগম জিয়াকে বাঁচাতে হলে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। তিনি বেগম জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবী করেন। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin