বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় মোহনপুরে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রোববার তাঁর পেসমেকার বসানো হয়েছে। অত্যন্ত জটিল একটি অপারেশনের মাধ্যমে এই পেসমেকার বসানো হয়। মেডিকেল বোর্ড ২৪ ঘন্টা তাঁকে অবজারভেশনে রেখেছেন। অপারেশনকে উদ্দেশ্য করে রোববার সারাদেশে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এরই ধারবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। মাহফিলে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, পবা উপজেলা বিএনপি’র সদস্য-সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল ও কাদের এবং ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। এছাড়াও তাঁকে ষড়যন্ত্র করে এই সরকার মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। শুধু তাইনয় তাঁকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার পাঁয়তারা করছে। এটা দেশের মানুষ কোনভাবেই মেনে নেবেনা। বেগম জিয়ার কিছু হলে দেশবাসী এর প্রতিশোধ নেবে উল্লেখ করে তিনি। তিনি নেতাকর্মীদের ধের্য্য ধরে এই কঠিন সময় পার করার আহ্বান জানান। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin