নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবা উপজেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বাদ আসর খরখড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল- আমিন।
উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা হিটলার, সাবেক সহ-সভাপতি বাবুল আক্তার, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও গোলাম মাওলা প্রিন্স, সদস্য আশিক আহম্মেদ অনন্ত ও নিয়ামুল ইসলাম জানি। পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, বড়গাছী ইউনিয়ন সভাপতি মাসুম কবির সরকার, দামকুড়া ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ সাগর ও হরিয়ান ইউনিয়ন সভাপতি শাকিব হাসানসহ পবা উপজেলার অধীনস্ত আটটি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।