শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

বেড়েছে কাঁচা মরিচ আমদানি, কমছে দাম

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই ভারত থেকে আমদানি হয়েছে ২২৭ টন কাঁচা মরিচ। এতে সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ২শ থেকে ২শ ২০ টাকা দরে পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা ফিরোজ হোসেন বলেন, ‘দেশি কাঁচা মরিচের সরবরাহ না থাকায় বাজারে দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর থেকে কাঁচা মরিচ কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠাচ্ছি। তবে বাজারে দাম ওঠানামা করছে। বর্তমানে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম আবারও কমতে শুরু করেছে। বর্তমানে ১৩০ থেকে ১৪০ টাকায় নেমেছে কাঁচা মরিচের দাম।’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন এই বন্দরের আমদানিকারকরা। তবে দেশে চলমান পরিস্থিতির কারণে ইন্টারনেট না থাকায় তারা কাঁচা মরিচের এলসি খুলতে পারছিলেন না। এ ছাড়া নগদ টাকার অভাবে আমদানি করা কাঁচা মরিচের শুল্ক পরিশোধ করতে না পারায় আমদানির পরিমাণ কমে গিয়েছিল। এতে চাহিদার তুলনায় পণ্যটির সররবাহ কমায় দাম বাড়তির দিকে ছিল।

বর্তমানে দেশের বাজারে কাঁচা মরিচের বাড়তি চাহিদা এবং ভালো দাম পাওয়ায় যাদের পুরনো এলসি রয়েছে তারা আমদানির পরিমাণ বাড়িয়েছেন। সেই সঙ্গে গতকাল থেকে ইন্টারনেট আসায় পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ব্যাংকগুলো খোলার কারণে আমদানিকারকরা কাঁচা মরিচের এলসি খোলায় বন্দর দিয়ে আমদানি বেড়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে কাঁচা মরিচ আমদানিতে কেজিপ্রতি ৩৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। এটি কমানো হলে দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও শুরু থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা পণ্য, পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে বর্তমানে বন্দর দিয়ে আগের চেয়ে কাঁচা মরিচ আমদানির পরিমাণ বেড়েছে। গতকাল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ২২৭ টন আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।’

দ্রুত যেন আমদানিকারকরা কাঁচা মরিচ খালাস করে নিতে পারেন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin