বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বেতার শিল্পীদের ১০ভাগ উৎসে কর প্রত্যাহার দাবীতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর প্রত্যাহার এবং সকল শিল্পীদের সম্মানী বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বেতারের সকল শিল্পীদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেনানাশিস রাজশাহীর সভাপতি ওয়াজেদ আলী খান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেনানাশিস রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, উপস্থাপক কলিম উদ্দিন, এডভোকেট নাসরিন আক্তার মিতা, সংবাদ শিল্পী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম আক্তারুজ্জামান অনিক, সংগিত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মৃধা ও যুগ্ম সাধারণ সম্পাদক তেহজীব মুর্শেদ ঋষভ সহ বিভিন্ন বিভাগের শিল্পিবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উল্লেখযোগ্য পরিমান বেতার শিল্পীদের উন্নয়নের বাইরে রেখে স্মার্ট বাংলাদেশ ভাবনা অসম্ভব। তাই বেতারের সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর প্রত্যাহার এবং সকল শিল্পীদের সম্মানি বৃদ্ধি করা সহ স্থায়ীভাবে সম্মানী দেয়ার দাবী জানান। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাংস্কৃতিক কর্মীরা নানাভাবে জনগণ ও মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে। এজন্য শিল্পিদের কণ্ঠযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
তারা আরো বলেন, একজন শিল্পি একটি অনুষ্ঠানের জন্য মাত্র ২৫০-৩০০টাকা সম্মানী পান। এই সম্মানীর মধ্যে থেকে আবার ১০ভাগ উৎসে কর সরকার কর্তন করে নেয়। তাহলে ঐ সম্মানীর কয় টাকা একটি শিল্পি হাতে নিয়ে বাড়ি ফিরতে পারেন। তারা বলেন, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে শিল্পিরা রাজশাহী বেতারে এসে অনুষ্ঠান করেন। অনকে জেলা থেকে রাজশাহীতে আসতে যাতায়াতে তাদের পাঁচশত টাকার উপরে ব্যয় হয়। এ অবস্থা যদি হয় তাহলে কিভাবে শিল্পিরা আসবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং নতুন নতুন শিল্পিদের আগ্রহ সৃষ্টি করতে সম্মানী ভাতা দ্রুত বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin