মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ভিন্ন আয়োজনে রাজশাহী কর অঞ্চলের শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কর অঞ্চল ও কর আপিল অঞ্চল নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান ও কর আপীল অঞ্চলের কর কমিশনার শামীমুর রহমান এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি কর ভবন থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মোড় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সিএনবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন তারা।
এরপর রাজশাহী কর ভবনের পদ্মা কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে উপস্থিত সকল অংশগ্রহণকারী বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার জীবনের উপর রচিত বিভিন্ন বই ৩০ মিনিট পাঠ করেন। পরে সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।পরিশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭৫-এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দোয়া মাহফিল ও তাঁদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী কর আপীল অঞ্চলের কর কমিশনার শামীমুর রহমান, উপ-কর কমিশনার সদর দফতর (প্রশাসন) মুহা. রাশেদুল হাসান, উপ-কর কমিশনার সদর দফতর (প্রয়োগিক) তোফায়েল আহমেদ, বাংলাদেশ ট্যাক্সেস’ল এসোসিয়েশনের সহ-সভাপতি ফজলে করিম ও কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলে তাহেরসহ কর অঞ্চল ও কর আপিল অঞ্চলের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin