বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ভোটের আগেই এই সরকারের বিদায় ঘন্টা বাজবে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ : মিনু

  • প্রকাশ সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান পূর্ব বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, এই সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ৭তারিখের পূর্বেই এই সরকারের পতন বলে উল্লেখ করেন মিনু।

তিনি আরো বলেন, এই নির্বাচন দেশবাসী মানেনা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণকে এই বাকশাল সরকারের কল থেকে রক্ষা করতে বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছে। সেইসাথে এই অবৈধ নির্বাচন বন্ধ এবং জনগণকে এই ডেমি নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকার জন্য তারা প্রতিনিয়ত লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বড়কুঠি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন।

রাজশাহীঅর প্রতিটি কেন্দ্রে ভোটার নয় চার পা ওয়ালা জন্তু ঘুড়বে উল্লেখ করে তিনি আরো বলেন, এই সরকারের সময় শেষ। বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন আর কোন প্রকার মাটি নেই। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পাঁয়তারা করছে এই সরকার। বিএনপি ও সমমনা দলগুলোর সকল নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবেনা বলে জানান তিনি। সেইসাথে এই বাকশালী সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবেনা বলে হুঁশিয়ারী দেন মিনু।

মিনু আরো বলেন, পৃথিবীর ইতিহাসে ডামি নির্বাচন কোনদিন হয়নি। এই নির্বাচন করতে যেয়ে এই সরকার দেশব্যপি বিশৃংখলার সৃষ্টি করেছে। বাস, ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর উপরে দোষ চাপাচ্ছে। এ অবস্থা আর চলতে হবে না। তিনি বলেন, বর্তমানে জেলা খানায় ধারন ক্ষমতার চার থেকে পাঁচগুন আটক করে রেখেছে। রুমের ভিতরে জায়গা না পেয়ে বাহিরে নাকি টাবু খাটিয়ে কয়েদি রাখছে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখছে। সেইসাথে করছে নির্যাতন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয় সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করেন। সেইসাথে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সকিনা খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin