বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শাহীন আকতার রেনী

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ভোলহাটের রামেশ^র মাঠে মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, সুস্থ্য, সবল দেহ গঠন ও শারীরিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নাই। খেলাধূলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেক এগিয়েছে। ফুটবলেও এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিশ^মানের খেলোয়াড় তৈরি হবে, দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে-এমনটিই প্রত্যাশা করি। আমি শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট চেয়ারম্যান উপজেলা মোঃ রাববুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের সভাপতি রাজু আহমেদ। অনুষ্ঠানে ২২ টি দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin