মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ভোলায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ রাবি শিক্ষক ফোরাম’র

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভোলায় বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানিখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশের লাঠিচার্জ ও গুলিবর্ষণে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের এবং শতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান (মুক্তা) এই প্রতিবাদ জানান। প্রতিবাদে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিল-মিটিং করা যেকোন রাজনৈতিক দল কিংবা নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার বাধাগ্রস্ত করা বিদ্যমান আইনের লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধেরও পরিপন্থী। শান্তিপূর্ণ সভা-সমাবেশ বা মিছিল মিটিংয়ের মাধ্যমে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।

তাঁরা আরো বলেন, সরকার মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং অবৈধ ক্ষমতার মসনদ রক্ষায় দমন, পীড়ন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবেনা। জনগণের বিচারের কাঠগড়ায় তাদেরকে অবশ্যই দাড়াতে হবে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হতাহতের জন্য দায়ী অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার দাবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার জোড়ালো দাবি জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin