মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ভোলায় রহিমকে হত্যার প্রতিবাদে রাজশাহী ছাত্র দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে নজিরবিহিন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ভোলা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে পুলিশ গুলি করে নির্মনভাবে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।

নেতৃবৃন্দ কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে মিছিল শুরু করে নগরীর সাহেব বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে তারা হত্যাকারীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে এই সরকারের পদত্যাগ ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মিছিল নিয়ে তারা পুণরায় অত্র বিদ্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলীর জ্যাকির সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্য এবং নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin