নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতী নানা আয়োজনে ও কর্মসূচীর মধ্যে দিয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সোমবার দিবাগত রাত ১২.১ টায় রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।