রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাহাতো সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬৮ বার দেখা হয়েছে


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে মাহাতো সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে শুক্রবার দিনব্যাপিআলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাহাতো সমাজের সহযোগিতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরিতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের ডিজি ডাক্তার আকাতারুজ্জামার সোহেল।

উদ্বোধক উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মাহাতো সমাজের সমাজপতি ডাক্তার গজেন্দ্রনাথ মাহাতো। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন ও চিত্তরঞ্জন সরদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সুশীল বুমার মাহাতো, ধামাইনগর ইউপি সদস্য নিপেন্দ্রনাথ মাহাতো।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাহাতো সমাজের সদস্য সুবাস চন্দ্র মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল কুমার মাহালী, ইউপি সদস্য মোছাম্মদ রাশিদা খাতুন, মাহাতো সমাজ নেতা খগেন্দ্রনাথ মাহাতো ও সহকারী শিক্ষক সুবাস চন্দ্র মাহাতোসহ অত্র সম্প্রদায়ের গ্রাম প্রধানসহ শত শত নারী-পুরুষ।
আলোচকবৃন্দ কারাম উৎসব সম্পর্কে তুলে ধরেন। কারন তাদের এটা ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা নবান্নের ফসল খান। এই উৎসব নিয়ে দুইদিনব্যাপি অনুষ্ঠান হয়। প্রথমদিনে নানা আয়োজনে কারাম ডাল পুজা এবং পরের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট সতেরটি নাচের দল অংশগ্রহন করেন। পরে সভাপতি তাঁর সমাপনি বক্তব্যের পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin