বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মেয়র লিটনকে নিয়ে শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনকে হত্যা মামলার আসামি করার ঘোষণার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামীলীগ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমপি শাহরিয়ার আলমের এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা ।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের পরিবর্তে লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার বলেন, বাঘায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় দাঁড়িয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছি ।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাঁরা এএইচএম খায়রুজ্জামান লিটনের ভাবমুর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে । ষড়যন্ত্রকারীদের একজন শাহরিয়ার আলম আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় প্রকাশ্যে খাইরুজ্জামান লিটনকে এই হত্যা মামলায় আসামি করার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের পর সর্বস্তরে ক্ষোভের সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত আছে। মানুষের এই শতস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো উত্তেজনা চাচ্ছি না। আমরা এই মুহূর্তে কোনো আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি না। তবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই বিষয়টার সুষ্ঠু সমাধান ও দোষীদের শাস্তি দাবি করেছি। আমরা বাবুল হত্যায় জড়িতদের তদন্ত করে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির দাবি জানাই ।

এসময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান বলেন, উনি যখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন, তখন শাহরিয়ার আলম দায়িত্ব নিয়েছিলেন। আমরা তার গাফিলতি লক্ষ্য করেছি। এমন ক্রিটিক্যাল রোগিদের হেলিকপ্টারে করে সাথে সাথে ঢাকায় নিয়ে আরও উন্নত জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়া হয়। কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি। তিনি আরও বলেন, নেত্রী আমাদের শান্ত থাকতে বলেছেন। তিনি বিষয়টি দেখছেন। তাই আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের সদস্য শাহাব উদ্দিন, আব্দুস সালাম, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, এডভোকেট রাশেদ-উন-নবী আহসান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক আকতার আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin