রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুরের জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৬৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখ রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরের দিকে জাহানাবাদ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকারের পতনের দিন অতি সন্নিকটে। দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন ঘটানোর লক্ষে দেশের সকল বিভাগীয় শহরে বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহীতেও আগামী ৩ ডিসেম্বর একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে এবং সব বিভাগের থেকে বেশী সাফল্য মন্ডিত করতে সকল বাধা অতিক্রম করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সময়মত হাজির হওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান। সেইসাথে সমাবেশে জনগণকে নিয়ে যেতে এখন থেকেই যোগাযোগ ও প্রস্তুতিমূলক সভা করার জন্য নেতৃবৃন্দদের পরামর্শ দেন তিনি।

সভায় ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ অত্র ইউনিয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছ্ড়াাও মিলন দিনব্যাপি মিলন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin