রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুরে মদ পানে নিহত ৩, অসুস্থ ৪

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর থানা পুলিশ মাদক প্রতিরোধে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাদক ব্যবসায়ী ও মাদক প্রতিরোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধীরগতি লক্ষ্য করা গেছে। মূলত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণেই দেশীয় মদ পটেনসি (কট) সেবন করে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সচেতনমহলসহ মাদক প্রতিরোধ কমিটি। মাদক সেবন করে আরো চার জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন তিনজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের পরিবার ও মোহনপুর থানা পুলিশসুত্রে খবরটি জানা গেছে। এঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নান এর কাছে থেকে দেশীয় মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, মদ পানের ঘটনায় মারা গেছেন তিনজন। একটি মাদক মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin