মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মোহনপুর উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২২ তারিখ থেকে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিল এর কর্মসূচী ঘোষনা করা হয়েছে। জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট হতে ধারাবাহিক ভাবে কর্মসূচী সফল করার লক্ষ্যে মোহনপুর উপজেলা বিএনপি’র প্রস্তুতি মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুবুর রশিদ মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান সামিউল ইসলাম মুন ও মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান। এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধন অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের গতি নড়বরে হয়ে গেছে। সরকারের এমপি, মন্ত্রী ও নেতারা এখন তাদের মনের কথা বলতে শুরু করেছ। আবার কেউ কেউ ভয়ে টিকিট কাটতে শুরু করেছে। দেশের জনগণের এই সরকারের প্রতি কোনদিন আস্থা ছিলোনা। এখন আরো নেই। জনগণ এখন সরকারের পরিবর্তন চায়। আর এই পরিবর্তন করতে একমাত্র বিএনপি।

তিনি বলেন, বিএনপি নেতৃত্ব দিয়ে দেশের সাধারণ জনগণকে এই সরকারের পতনের আন্দোলনে শরীক করবে। এ লক্ষে একেবারে তৃনমুল থেকে এবার আন্দোলন শুরু হচ্ছে। এই আন্দোলনে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দদের সক্রিয় অংশ নিশ্চিৎ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে কেন্দ্রের নির্দেশনা মেনে কর্মসূচী বাস্তবায়ন করার আহ্বান জানান এই নেতা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin