বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

ময়নাতদন্ত শেষে শফিকুলের লাশ পরিবারের নিকট হস্তান্তর

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হন। দাসপুকুর এলাকার মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) এর মধ্যে একজন । শফিকুল রাজশাহী মহনাগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুলের লাশেল ময়নাতদন্ত শুরু হয়ে দুপুর ২.৩০টার দিকে মেষ হয়। ময়নাতদন্ত শেষ হষে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুলের মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোতালেব হোসেন।


এদিকে শফিকুলের পারিবারিক সূত্রে জানা যায় বাদ আসর মহিষবাথান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হবে।
মামলা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে নিহত শফিকুলের স্ত্রী রাজপাড়া থানায় এসে বাদি হয়ে ৩০জনের নাম এজাহার ভূক্ত ও আরো ২২-২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin