বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

যুবদলের নয়া কমিটি ঘোষনা করায় রাজশাহী মহানগরের শুভেচ্ছা মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ছয় সদস্য বিশিষ্ট (আংশিক) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সোহেলকে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি নেতৃত্বে মিচিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান সালাউদ্দিন বিপ্লব, জামিল উদ্দিন, আল মামুন বাবু, মাইনুল হাসান মিন্টু ও সোহেল রানা, দপ্তর এ,এইচ,এম শফিক মাহমুদ তন্ময়, সদস্য মিশদাকুর খান মিলন, রবিন উল হাসান জাহিদ, হাফিজুল ইসলাম আপেল, সুমন সরদার, মনিরুল ইসলাম জনি, সারোয়ার পারভেজ রকি, বশির উদ্দিন সনি, হাসনাত হোসেন ফয়সাল জন, সাঈদ আলী, সুব্রত রায়, রাকিব হোসেন, সাইদুর, গোলাম নবী জেমি, সুরজ আলী, তানভীর আহমেদ হীরা ও নিরব খান তারেক।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজীব সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin