মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের নির্বিচারে গুলি ও যুবদলনেতা শহিদুল ইসলাম শাওন কে গুলি করে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, ফাইজুল হক ফাহি, আনারুল ইসলাম, আতাউর রহমান বাঁধন, কামরুজ্জামান মিলন, রকিকুল হক টফি, আল মামুন বাবু, মাইনুল ইসলাম মিন্টু, জামিল হোসেন ও সালমগীর হোসেন, দপ্তর সম্পাদকশফিক মাহমুদ তন্ময়, মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি ও মহানগর যুবদলের সদস্য হাসেম শেখসহ রাজশাহী মহানগর যুবদল ও থানা এর নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে রিটন বলেন, জাতীয়বাদী যুবদল আওয়ামী লীগ ও আইন শৃংখলাবাহিনীর হাতের খেলনা নয়। যখন তখন গুলি করে মারবে। আর একবার যদি যুবদলের কোনো কর্মীর রক্ত রাস্তায় প্রবাহিত হয় তাহলে এর ফলাফল হবে অনেক ভয়ঙ্কর হবে। বিএনপি যে ধরনের কর্মসূচী দেবে যুবদল তার সাথে একাত্বতা প্রকাশ করে কঠোর আন্দোলন গড়ে তুলবে। কোনভাবেই এই ফাসিস্ট সরকার আর ছাড় দেয়া হবে না জানান তিনি। সেইসাথে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি করে বলেন এক দফা আন্দোলনের মধ্যে দিয়ে এবার তাদেরকে টেনে হিচরে ক্ষমতাচ্যুত করা হবে। এজন্য সকলকে এক কাতারে দারাবার জন্য ঐক্যের ডাক দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin