বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে রনি ও মুকুলের নেতৃত্বে মতবিনিময়

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর আসছে চলতি বছরের ২ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সফল করতে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ ও মুকুল শেখের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় দরিখরবোনা রেলগেট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে সভাপতি ও মুকুল শেখকে সাধারণ সম্পাদক পদে জয়ী করার জন্য সকলকে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, রাজু আহম্মেদ, মানিক,নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম খোকন,,আরকান উদ্দিন বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দদের নির্বাচিত করার দাবি জানান।

উন্মুক্ত আলোচনায় যুবলীগের নেতৃবৃন্দরা সম্মেলন সফল করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ সাংগঠনিক ৩৭ টি ওয়ার্ডের মধ্যে বেশীরভাগ ওয়ার্ডের সভাপতি সাধারণ, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin