শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

যুবলীগ রাজশাহী মহানগরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে দুইভাগে পালন করা হয়। উভয় গ্রুপ রাজশাহী মহানগর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখের নেতৃত্বে এই মাল্যদান করেন। এরপর বেলুন উড়িয়ে, কেক কেটে এবং আনন্দ শোভাযাত্রা করেন।

এই সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুসতাক হোসেন, বোয়ালীয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান কালু, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন সহ রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ ও সাংগঠনিক ৩৭টা ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদক বৃন্দ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তৌরিদ আল মাসুদ রনি বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের আমলে সবথেকে বেশী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন বিএনপি জামায়াতের সহ্য হচ্ছেনা। এজন্য তারা দেশকে রসাতলে নিতে আবারও তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে। তারা আওয়ামী লীগ সরকারকে হঠাতে আন্দোলন করছে। আন্দোলনের নামে হরতাল ও অবরোধ করছে। সেইসাথে জ¦ালাওপোড়াও শুরু করেছে। অবরোধ দিয়ে তারা ঘরে বসে থাকছে। মাঠে নামার মত বিএনপি-জামায়াতের কোনসাহস নেই বলে উল্লেখ করেন তিনি। বিএনপি-জামায়াতের সকল অপ তৎপরতা রুখে দিতে যুবলীগকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin