রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজনৈতিক প্রতিহিংসায় খুন-গুম হওয়া পরিবারদের পাশে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ

  • প্রকাশ সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ৮৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের সন্ত্রাসী ও তার পেটয়া বাহিনীর হাতে রাজশাহীর জেলায় বিভিন্ন সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ খুন, গুম ও অমানবিক নির্যাতনের শিকাড় হয়েছে। সেই সকল পরিবারের পাশে ঈদ-উল ফিতরের দিন মঙ্গলবার পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার তুলে দেন বাঘা-চারঘাটসহ পুরো রাজশাহী জেলার প্রানের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।

এ সময়ে তিনি বলেন, বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃংখল দল। এই দলের নেতৃবৃন্দ কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনা। তাঁরা জনগণের পাশে থাকে এবং দেশের উন্নয়নে কাজ করে। অথচ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের কথা বলে জনগণকে ধোকা দেয়। সেইসাথে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মানুষকে খুন, গুম ও অমানবিক নির্যাতন করে আসছে। এ দলের জন্মই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং মিথ্যাচারের মধ্যে দিয়ে। সে জন্য দেশের জনগণ ও বিরোধী দল এই সন্ত্রাসী ও বিনাভোটের সকরারের নিকট হতে শুধু নির্যাতন ও অন্যায় ছাড়া কিছুই পায়নি। তিনি আরো বলেন, এই রাতের সরকার দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশকে শ্রীলংকার পথে নিয়ে গেছে। যে কোন সময়ে এই দেশ দেউলিয়ায় পরিণত হতে পারে বলে জানান তিনি।

রাজনৈতিক হত্যাকান্ডের শিকাড় হন চারঘাটে শহীদ মজির উদ্দীন, পুঠিয়ায় দাউদ ও নুহু। এছাড়াও মজির উদ্দিন ১৫ সালে ৫ ই জানুয়ারি বানেশ্বর বাজারে গনতন্ত্র হত্যা দিবসের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন মজির উদ্দিন। পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারে কতিপয় সন্ত্রাসীর হাতে দিনে দুপুরে খুন হন পিতা পুত্র দাউদ ও নুহু। ঈদের দিন এই সকল পরিবারের খোঁজ খবর নেন আবু সাঈদ চাঁদ।

এ সময়ে তার সাথে ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এন্তাজুল হক বাবু, শলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আরমান আলী মৃধা, শলুয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর বিএনপি নেতা আবুল হোসেন, চারঘাট বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সানোয়ার হোসেন যাদু, যুবনেতা আল-আমীন ও সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে চাঁন এর অনুপ্রেরণায় গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম শহীদ এর স্ত্রীর হাতে দেশ নায়ক তারেক রহমান এর ঈদ উপহার তুলে দেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক ও পাকড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, রিশিকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হযরত আলি আকবর, সাধারণ সম্পাদক তানজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল, পাকড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম সহ স্থানীয় যুবদল ছাত্র দলের নেত্রী বৃন্দ।

এছাড়াও বাগমারা উপজেলায় রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের নেতৃত্বে ৩ টি পরিবারের মধ্যে ঈদের দিন তাহেরপুর পৌরসভা বিএনপি’র সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু ও মাটিকাটা ইউনিয়ন ৮নং ওয়ার্ড মরহুম নজরুল ইসলাম এর স্ত্রীর হাতে দেশ নায়ক তারেক রহমান এর ঈদ উপহার তুলে দেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম সরকার ও বিএনপি নেতা পাভেলসহ স্থানীয় যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin