বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজপাড়া থানা কৃষক দলের কর্মী সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর কৃষক দলের অন্তর্গত রাজপাড়া থানা কৃষক দলের কর্মী সম্মেলন মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু ও মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক খন্দকার মাইনুল ইসলাম বাবু, সদস্য জয়নুদ্দিন, মুনতাজ, অসিত কুমার, মাসুৃদ ও রেকাত। উপস্থিত নেতৃবৃন্দ সরকার পতনের জন্য আগামীর সকল আন্দোলন সংগ্রামে সম্মুখে থেকে কৃষক দলকে আন্দোলন করার আহ্বান জানান।

সভার সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম বলেন, রাজশাহী মহানগর কৃষক দলের সকল থানা কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজপাড়া থানা কৃষক দলের কমিটি গঠনের মধ্যে দিয়ে থানা পর্য়ায়ে কমিটি গঠন শুরু করা হলো। পর্যায়ক্রমে সকল থানায় কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

বক্তব্য শেষে তিনি মোকলেসুর রহমান ডাবলুকে আহ্বায়ক, ইসতিয়াক হোসেন রাতুলকে সিনিয়ির যুগ্ম আহ্বায়ক ও টিটুকে সদস্য সচিব করে মোট পঁয়তাল্লিশ সদস্য বিশিষ্ট রাজপাড়া থানা কমিটি ঘোষনা করেন তিনি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হালিম, মতিউর রহমান মতি, মামুন, সাগর ইসলাম, টুটুল, জমসেদ, হাসিবুল ইসলাম সাগর, আব্দুল হালিম রতন, রকি হোসেন , সাকিব সাংকার, কামরুজ্জামান, আনারুল ইসলাম, রিদয় ইসলাম ও সজিব খন্দকার সাকিব, সদস্যরা হলেন রাকিবুল হাসান সবুজ, রফিকুল ইসলাম, কাউসার হোসেন, ইমন হোসেন, হিরা, আলম, মোহাম্মদ আলী, খাজানুর, মুকলি বেওয়া, মাহাবুল ইসলামস লীখন, সাগর, গাফফার আলী, কামরুল ইসলাম, মাহাফুজ, বাবু, মনিরুল ইসলাম, সাফি, কাফি, আব্দুস সালাম, সাহিন, মারুফ ও নিরব।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin