বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে অনুষ্ঠিত হলো বই উৎসব

  • প্রকাশ সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা অনেক খুশি। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় শিক্ষা অফিসের আয়োজনে হেলেনাবাদ ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক সানাউল্লাহ, সহকারী পরিচালক আব্দুস সালাম।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার নূর আক্তার জান্নাতুল ফেরদৌস, তৌহিদুল ইসলাম, আব্দুল মোমেন ও গোফরান হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, ইন্স: ইউ আর সিলুঃফে জাহান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন, এ.কে.এম মাসুদ রানা, আররাদু নেসা ও সহকারী ইন্স: ইউ.আরসি বদিউজ্জামানসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরে প্রাক-প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট এক কোটি, পঁচানব্বই লক্ষ নয় হাজার নয়শত একুশটি বই প্রদান করা হয় বলে অত্র অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin