রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্য জোট বাংলাদেশ’র মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ তার পরিকারকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় স্থানীয় ভূমিদস্যুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অবসর প্রাপ্ত সশস্ত্রবাহীনী ঐক্য জোট বাংলাদেশ (রাফা) সোসাইটি রাজশাহী শাখার সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় নগরীর সিএন্ডবি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পুলিশ কমশিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাবেক সেনা পরিবারের সদস্যরা। ভুক্তভোগী সেনা সদস্য সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় অবস্থিত তার পৈত্রিক জমিতে ভাই ও ভাবিকে সাথে নিয়ে গেলে সেখানে দেখতে পান মামলা চলমান জমিতে প্রাচীর দেয়া হচ্ছে। এসময় স্থানীয় প্রভাবশালী পিটার ও স্বপন সহ তাদের অনুসারীরা অতর্কিত হামলা চালায় সাবেক এই সেনা সদস্যের উপর। এই ঘটনায় তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন। পরবর্তিতে তিনি বোয়ালিয়া থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও সাবেক সেনা সদস্য ও তার পরিবারের সদ্যদের হুমকি দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin