নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অবৈধভাবে জমি দখল, ওয়ারিসদের মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর কয়েরদাঁড়া মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী আরমান আলী, মহরম আলী, জুলমত আলী ও আব্দুর রশিদসহ তাদের ওয়ারিস রফিকুল ইসলাম বজলু, ফারুক, লালচান, বাচ্চু, মহসিন, জাহাঙ্গীর ও রিপন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বজলু বলেন, তারা সপুরা মৌজার আর.এস খতিয়ান নং ৩১০ এবং আর.এস ২৫নং দাগের. ৩৭৩৭ একর জমির বিনিময়মূল্যে প্রকৃত মালিক বা ওয়ারিস। জমিটির প্রকৃত ওয়ারিস মোট ১১ জন। সেখানে একটি পক্ষ ৪ জনের থেকে ক্রয় করেন। কিন্তু সেই পক্ষটি পুরো জমিটি ভোগ দখল শুরু করেন। এ বিষয়ে তাদের থেকে কাগজপত্র দেখতে চাইলে তারা গড়িমশি শুরু করে। এঘটনায় তারা পবা সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করি। সেই মামলায় গত ১ এপ্রিল ২০২৪ সালে আদালত জমিটির উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যা এখনও বলবৎ রয়েছে।
অত্র জমিতে সেই পক্ষের ইন্ধনে একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে শফিকুল ও তার গুন্ডা বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে। এসময় তারা বাধা দিতে গেলে উল্টো তাদের প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় তাদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ করে। এধরনের মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ আমাদের জমি বুঝে পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
এসময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তারা সকল ঘটনা ও দালিলিক কাগজপত্র দেখান। এদিকে এলাকার নারী পুরুষরা বলেন, বছর দুই তিনেক আগেও সেখানে ফাঁকা ছিল। এখানকার ছেলেরা খেলাধুলা করতো। অথচ আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে পক্ষটি রাতারাতি বাড়ি করে ফেলে। যা অত্যন্ত অন্যায়। এ বিষয়ে অভিযুক্ত জমি দখলকারি শফিকুলের মুঠোফনে বার বার কল করলেও ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।