রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে আরএমপি কমিশনারের মাস্ক বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ সারা দেশে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। করোনা থেকে রক্ষা করতে পুলিশ বিভাগের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের ন্যায় রাজশাহীতেও এর ব্যতিক্রম নয়। এখানেও চব্বিশ ঘন্টা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া তারা নানা ধরনের সমচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করছেন। সেইসাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ নানাবিধ পন্য এবং খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
আজ রোববার সকালে আরএমপি রাজপাড়া থানার আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণকে বিশেষ উদ্বুদ্ধকরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। তিনি লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন স্থানে জনগনের মধ্যে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।


এসময়ে তিনি বলেন, সরকার করোনার লাগাম টানতে নানাবিধ কর্মসূচী পালন করার নির্দেশ দিয়েছেন। সেইসাথে সারা দেশের ন্যায় এলাকা ভিত্তিক কঠোর লকডাউন করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে করোনা সংক্রমণ কমিয়ে আনতে কঠোর লকডাউন চলছে। সেইসাথে র‌্যাপিড টেস্টও পুরোদমে চলছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি জনগণকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। সেইসাথে সকলের জীবন বাঁচাতে নিজে এবং অন্যকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করার জন্য জনগণকে পরামর্শ দেন। সেইসাখে সবাইকে মাস্ক পরে প্রয়োজনে বাড়ির বাহির আসার জন্য বলেন তিনি। মাস্ক বিতরনের পূর্বে তিনি র‌্যাপিড টেস্ট পরিদর্শন করেন।

মাস্ক বিতরনের সময় উপস্থিত ছিলেন আরএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিডিয়া উইং গোলাম রুহুল কুদ্দুস, পুলিশের এডিসি তৌহিদুল আরিফ ও রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, টিআই কোরাইশি, এসআই মাহবুব, পুলিশের অনান্য কর্মকর্তাবৃন্দ ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin