বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ইনসাব’র বার দফা দাবীতে সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বার দফা দাবী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে আয়োজিত দাবী সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী, রাজশাহী জেলা টি.ইউ.সি এর সভাপতি আইয়ুব হোসেন ও স্যানিটারী শ্রমিক ইউনিয়নের সাইদুর রহমান। যুগ্ম সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নাসির, সাহেব আলী, সহিদুল ইসলাম, কাজেম আলী, নাসিরুল, পল্টু ও নূরুল ইসলামসহ রাজশাহী জেলা, থানা ও পৌরসভাসহ ইনসাব সকল ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক গণ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবী পেশ করেন। রাজধানী ঢাকাসহ শহরের সকল থাকা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনী স্থাপন, সুলভ মূল্যে লীজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনী নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিত করণ, নূন্যতম মজুরী সন্তোষজকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ এই বার দফা দাবী তুলে ধরেন বক্তারা।

তারা আরো বলেন, ভবন নির্মাণ করতে যেয়ে শ্রমিকরা মৃত্যুবরণ করলে সরকারী নিয়মে নয় বেশী করে মালিকদের টাকা প্রদান করতে হবে। সেইসাথে সরকারীভাবে কার্ডের মাধ্যমে নিয়মিত চাল, চাল, আটা, তেল ও চিনিসহ নিত্যপন্য প্রদান করার দাবী জানান তারা। সেইসাথে সরকার ঘোষিত শ্রমিকদের মজুরী বাস্তবায়ন ও শ্রমিকদের শ্রমের মূল্য বৃদ্ধি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin