নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এজমাইলী ৮ফিট রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ এর কাজ করছে এএনবি ইউনিক রিয়াল এস্টেট লি: নামে একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক আব্দুস সোবহান। এ নিয়ে মিনহাজ বিন মোরশেদ(৪০) জেলা রাজশাহী বিজ্ঞ সদর সিনিয়র সহকারী আদালত ১৬ মে ২০২৪ ইং তারিখ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১৯/২৪অঃপ্রঃ। মামলায় তিনি উল্লেখ করেন ‘ক’ তফশিলঃ জেলা রাজশাহী, থানা- বোয়ালিয়া, মৌজা-বোয়ালিয়া, জে.এল.নং-৯, মধ্যেঃ প্রঃ খতিয়ান নং- ৮৫৩৬, আর.এস খতিয়ান নং- ১০৬৮, আর.এস দাগ নং- ৩২২৭ ও ৩২২৮, রকম-ধানী ও ভিটা। পরিমান যথাক্রমে ধানী- .৬৪১৩ একরের কাত.০৩৭৮ একর ও ভিটা-.১৪৫৬ একরের কাত .০৪১৭একর। মোট .৭৮৬৯ একরের কাত .০৭৯৫ একর।
‘খ’ তফশিল (নালিশী রাস্তা)ঃ জেলা রাজশাহী, থানা- বোয়ালিয়া, মৌজা- বোয়ালিয়া, জে.এল.নং-৯ মধ্যেঃ আর.এস ১০৬৮ খতিয়ানের ৩২২৭ দাগের এজমারী রাস্তা যাহার চোহদ্দীঃ হাত নক্সার লাল কালি দ্বারা চিন্থিত,(উত্তরে বাদী ও ২-৬ নং বিবাদীর মৌরশ ওছিয়তনামা দলিলের দাতা খোরশেদ আলীর ছাড়া এজমালী-৮ফিট চওড়া, রাস্তা, যাহা পূর্ব-পশ্চিমে ১৮১ফিট লম্বা, দক্ষিণে অত্র ওয়ছিয়ত মূলে প্রাপ্ত আলহাজ্জ ডাক্তার মোরশেদ আলী (বাদীর পিতা), পূর্বে সরকারী রাস্তা, পশ্চিমে অত্র ওছিয়ত মূলে প্রাপ্ত ৫নং বিবাদী হাফিজা বেগম এবং বাদীর পূর্বাংশ দিয়ে উত্তরাংশের রাস্তার ওঠার রাস্তা।
এই মামলার অন্যান্য বিবাদীরা হলেন, রাজশাহী মহানগরীর দড়িখরবোন মোড়ের মৃত খোরশেধ আলীর ছেলে আহসান আলী ও ফরিদ সরকার, কাদিরগঞ্জ এলাকার ইমতিয়াজ আহম্মেদ এর স্ত্রী সালমা বেগম, ষষ্টিতলা এলাকার রেজাউল করিম এর স্ত্রী হাফিজা বেগম ও চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।
বাদি পক্ষের আইনজীবী এডভোকেট হাসানুল বান্না সোহাগ বলেন, বাদীর বাবা নালিশী ‘ক’ তফশিল বার্ণিত সম্পতি এজামলী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন। এ অবস্থায় বিবাদীগণ গত ১মার্চ ২০২৪ইং তারিখ সকাল সাড়ে ১০টার সময় জোরপূর্বক দখলের চেষ্টা করলে মিনহাজ লোকজন নিয়ে বাধা প্রদান করেন। এরপর বিবাদীগণ ‘খ’ বর্ণিত রাস্তায় স্থাপনা করে দখলে নিবেন বলে। তিনি আরো বলেন, রাস্তার উপরে ভবন নির্মাণ বন্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় ৪০২পি/২৪ ( বোয়ালিয়া) আনয়ন করলে বিবাদী গণের বিরুদ্ধে কাজ থেকে বিরত থাকার জন্য স্থিতিবস্থায় বজার রাখার নির্দেশ দিলেও বিবকাদীগণ জোরপূর্বক কার করছেন।
অদ্য ১৬ মে ২০২৪ইং তারিখ বাদী মিনহাজ বিন মোরশেদ এর আনিত অভিযোগের প্রেক্ষিতে এজমাইলী রাস্তার উপরে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধের আদেশ দিয়ে নিষেধাজ্ঞার আদেশ জারী করেন। এএনবি এর সত্বাধিকারী আব্দুস সোবহান এবং অত্র মামলার অন্যান্য বিবাদীগণের প্রতি। সেইসাথে আগামী সাত কার্য দিবসের মধ্যে উক্ত এজমাইলী রাস্তায় স্থায়ীভাবে কাজ বন্ধের নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না এই মর্মে বিবাদীদের প্রতি শোকজ নোটিশের নোটিশ জারীর আদেশ দেন বলে উল্লেখ করেন তিনি।