নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এডাব এর আয়োজনে রোববার শাপলা কালচারাল স্কুল হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এডাব এর সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, এডাব এর সহ-সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আবুল বাশার পল্টু, সমাজ সেবা কার্যালয়ের সাবেক ডিডি মোহাম্মদ ইয়ার বক্স, শাহ্ মখ্দুম থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, রুলফাও সংস্থার নির্বাহী পরিচালক আফজাল হোসেন, শতফুল সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সিনিয়র সাংবাদিক শরীফ সুমন, সেফ দি ন্যাচারের সভাপতি মিজানুর রহমান ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ এডাব ভূক্ত ৫০টি সংস্থার নির্বাহী ও প্রতিনিধিগণ এবং অন্যান্য শুধিজন।
দোয়া পূর্ব আলোচনায় এডাব এর সামনের দিনের কার্যক্রম এবং ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতী ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে উপস্থিত অতিথিবৃন্দ সবাই মিলে ইফতার করেন।