বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে এনবিকেপিএসএস’র বিভিন্ন থানা কমিটির পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর রাজপাড়া মতিহার, শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানার আয়োজনে ৮ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিটি থানায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন। স্ব স্ব থানার কমিটির সভাপতির সভাপতিত্বে সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যেমন মানুষের শরীর গঠনে সহায়তা করে, তেমনি মন ও দেহের শক্তি বাড়ায়। এজন্য প্রতিটি মানুষকে খেলা-ধুলা করা প্রয়োজন। তিনি আরো বলেন, এই সোসাইটির মাধমে প্রতিটি কিন্ডারগার্টেনে ভাল পাঠ দান করানো ও শিশুদের খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়। এই সোসাইটি শুধু ক্রীড়া নয়, বৃত্তি পরীক্ষা গ্রহন ও বৃত্তি প্রদান করে থাকে বলে তিনি উল্লেখ করেন। আগামীতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin